দুর্গাপুর থেকে প্রতিনিধি : মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ নেলসন ম্যান্ডেলা এ্যাওয়ার্ড পেলেন দৈনিক আমাদের রাজশাহীর স্টাফ রিপোর্টার ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক মোবারক হোসেন শিশির। ১৯ অক্টোবর শনিবার জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে এশিয়া স্বপ্নপূরী ফাউন্ডেশন ও সার্ক কালচারাল কাউন্সিলের যৌথ আয়োজনে বিশ্ব কণ্যাশিশু দিবস উদযাপন-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, গুনিজন সংবর্ধনা ও সাস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৈনিক আমাদের রাজশাহীর স্টাফ রিপোর্টার ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক মোবারক হোসেন শিশিরের হাতে নেলসন ম্যান্ডেলা এ্যাওয়ার্ড সন্মাননা পদক-২০২৪ তুলেদেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক বিচারক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। এশিয়া স্বপ্নপূরী ফাউন্ডেশনের আইইউবিএটির উপদেষ্টা প্রফেসর ড. এম, এ, সাত্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সার্ক কালচারাল কাউন্সিলের সাধারন সম্পাদক মিডিয়া আর কে রিপন। সাংবাদিক মঞ্জুর হোসেন ঈশা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা (জাসাস) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি রেজাবুদৌল্লা চৌধূরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএনবাংলা’র উপদেষ্টা তাশিন আহমেদ, দেশবরন্য নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, দেশরক্ষা আন্দোলনের চেয়ারম্যান এম সারোয়ার হোসেন, গাজীপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাশিদা আফরোজা, শেরেবাংলা গবেষণা পরিষদের উপদেষ্টা মোশাররফ হোসেন, গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী গ্লোবাল স্টার কমিউনিকেশনের উপদেষ্টা মাসুদুর রহমান মিল্কীসহ অতিথিবৃন্দ।