শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের নির্বাচন অনুষ্ঠিত

Paris
Update : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

প্রেস বিজ্ঞাপ্তি : উৎসবমূখর পরিবেশে বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখার দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে চলে ভোটগ্রহণ। পরে গণনা শেষে ফল ঘোষণা করা হয়। দ্বি-বার্ষিক নির্বাচনে ২৫ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছে গুলবার আলী জুয়েল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মোমিন ওয়াহিদ হিরো পেয়েছেন ১৯ ভোট ও মীর তোফায়েল হোসেন পেয়েছেন ৪ ভোট। নির্বাচনে সর্বোচ্চ ৪৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান (রকি)। তার প্রতিদ্বন্দী প্রার্থী হাফিজুর রহমান পান্না পেয়েছেন ৩ ভোট। সহ-সভাপতি পদে নির্বাচিত হাসান আল মবিন (মামুন) ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ.এইচ.এম.ডি জামিউল্লাহ অমিও পেয়েছেন ৬ ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বারিউল আলম শান্ত, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহানুর রহমান রানা পেয়েছেন ১৮ ভোট। এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে আব্দুল বাতেন, অর্থ সম্পাদক পদে আরিফুল হক রনি, দপ্তর-পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক জাহিদ হাসান সাব্বির, সমাজকল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রনজু আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সোনিয়া খাতুন, জনকল্যাণ ও মানবাধিকার সম্পাদক ওয়াহিদ মুরাদ, নির্বাহী সদস্য পদে সামিউল ইসলাম, সামিউল ইসলাম শামীম ও রাশেদুর রহমান রাশেল। বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন শফিউদ্দিন আহমেদ, নির্বাচন কমিশন সচিব ছিলেন এ্যাড : মমিনুল ইসলাম বাবু ও নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন গোলাম মোস্তফা মামুন। উল্লেখ্য, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সদস্য সংখ্যা ৪৯। কমিটিতে মোট ১৩টি সাংগঠনিক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪টি পদে প্রতিদ্বন্দীতা হয় ও ৯টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।


আরোও অন্যান্য খবর
Paris