সর্বশেষ সংবাদ

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ২১ মে

Paris
Update : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২১ মে থেকে শুরু হবে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির জরুরি সভায় এ প্রস্তাবনা উত্থাপিত হয়। বৃহস্পতিবার পরীক্ষা ভর্তি কমিটির মিটিংয়ে এটি চূড়ান্ত হবে। ডিনস কমিটির সভায় উপস্থিত একজন সদস্য বলেন, ‘ভর্তি পরীক্ষা শুরু হবে ‘ক’ ইউনিট দিয়ে, যা ২১ মে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর পরদিন ২২ মে ‘খ’ ইউনিটের পরীক্ষা হবে। ‘গ’ ইউনিটের পরীক্ষা হবে ২৭ মে, ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ২৮ মে ও ‘চ’ ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন। সব পরীক্ষা সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।


আরোও অন্যান্য খবর
Paris