সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ফুটন্ত ভাতের হাঁড়ি ঢেলে পুত্রবধূকে ঝলসে দেওয়ার অভিযোগ শাশুড়ি-ননদদের বিরুদ্ধে

Paris
Update : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : পারিবারিক কলহের জেরে ফুটন্ত ভাতের হাঁড়ি ঢেলে সারথী রাম (২২) নামে এক গৃহবধূর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে শাশুড়ি রজবালা রাম ও ননদ দীপালী রামের বিরুদ্ধে। গত রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার ১ নম্বর রুহিয়া ইউনিয়নের কুজিশহর গ্রামে এ ঘটনা ঘটে। রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন বিষয়টি নিশ্চিত করেছেন। গুরুতর আহত সারথী রামকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সারথী রাম জানান, থালা-বাটি ধুতে গিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তার শাশুড়ি বটি দিয়ে মাথায় কোপ দেয়। পরে তার মাথায় ফুটন্ত ভাতের হাঁড়ির গরম পানি ঢেলে দেন শাশুড়ি ও ননদ। এতে তার পেট ও হাত ঝলসে যায়। পরে তাকে চিকিৎসার জন্য আটোয়ারী উপজেলা হাসপাতালে পাঠানো হয়। আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. এ কে এম সানোয়ার হুদা জানান, আহত সারথী রামের পেট ও হাত ঝলসে গেছে।

তার চিকিৎসা চলছে। রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত সারথী রামের চিকিৎসার জন্য আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ওসি চিত্তরঞ্জন বলেন, বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে। তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris