২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

রক্তস্বল্পতা দূর করবে কচু

প্রকাশিত: ১৮ মে ২০২৪, ৬:৪৮ অপরাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
রক্তস্বল্পতা দূর করবে কচু
বিজ্ঞাপন

এফএনএস : কচু এক ধরনের কন্দ জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম ঈড়ষড়পধংরধ বংপঁষবহঃধ। এটি অৎধপবধব এর গোত্রভুক্ত। কচু মানুষের চাষকৃত প্রাচীন উদ্ভিদগুলোর মধ্যে একটি। রাস্তার পাশে, বাড়ির আনাচে-কানাচে, বিভিন্ন পতিত জমিতে অনাদরে-অবহেলায় অনেক সময় কচু জন্মাতে দেখা যায়। এই গাছ আদা বা হলুদ গাছের মতেই জন্মায়। কচু পাতা ১-২ ফুট লম্বা হয় এবং সবুজ হয়। কচুর বীজ সাদা রঙের হয়। কচু গাছের মূল ও পাতা ছাড়াও এর ডাল, কাণ্ড, ফুল, লতি সবই খাওয়া যায়। বাংলাদেশের প্রায় সব এলাকায় কম বেশি কচু দেখতে পাওয়া যায়। বনে জঙ্গলে যেসব কচু আপনা-আপনি জন্মায় সেগুলোকে সাধারণত “বুনো কচু” বলা হয়। এ ধরনের কচুর অনেকগুলো জাত মানুষের খাবারের উপযোগী নয়। খাবার উপযোগী জাতগুলোর অন্যতম হচ্ছে মুখীকচু, পানিকচু, পঞ্চমুখী কচু, পাইদনাইল, ওলকচু, দুধকচু, মানকচু, শোলাকচু ইত্যাদি।
পুষ্টিগুণ : কচুর মূল উপাদান হলো আয়রন যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রেখে শরীরে অক্সিজেনের সরবরাহ ঠিক রাখে। কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম ও লৌহ রয়েছে। ভিটামিন এ জাতীয় খাদ্য রাতকানা প্রতিরোধ করে আর ভিটামিন সি শরীরের ক্ষত সারাতে সাহায্য করে। তাই শিশুদের ছোট বেলা থেকেই কচু শাক খাওয়ানো উচিত।কচুর উপকারিতা:
১. কচুর বীজ গুঁড়ো করে খেলে মুখের দুর্গন্ধ থাকে না।
২. কচু নিয়মিত খেলে রক্ত শূন্যতা দূর হয়। কারণ কচুতে আছে আয়রন।
৩. কচুর মূল পানিসহ বেটে সেবন করলে মূত্রজনিত সমস্যা দূর হয়।
৪. কচুতে ভিটামিন আছে যা খেলে গর্ভবতী মা ও শিশুর জন্য দারুণ উপকারী।
৫. কচুতে অনেক আঁশ থাকে যা হজমে সহায়তা করে।
৬. প্রতিদিন কচু খেলে কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমে।
৭. কচু খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে।
৮. কচুশাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম ও ম্যাংগানিজ। যা দাঁত ও হাড় গঠনে সহায়তা করে।
৯. কচু শাক খেলে শরীরের পানির ঘাটতি পূরণ হয়।
১০. কচু শাক খেলে রাতকানা, ছানিসহ চোখের বিভিন্ন সমস্যা সমাধান হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন