সর্বশেষ সংবাদ

ফাহাদ বায়োলজি থেকে মেডিকেল কলেজে সুযোগ পাওয়া ২৫৯ শিক্ষার্থীকে সংবর্ধণা প্রদান

Paris
Update : সোমবার, ১৩ মে, ২০২৪

স্টাফ রির্পোটার :শুক্রবার (১০ মে) রাতে নগরীর এ.এইচ.এম কামারুজ্জামান মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো ‘এফএবি’ (ফাহাদ একাডেমি ফর বায়োলজি) গ্রান্ড সেলিব্রেশন। ২০২৩-২৪ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ফাহাদ একাডেমি ফর বায়োলজি নামের এই কোচিং সেন্টার (প্রাইভেট হোম) থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস শ্রেণিতে সুযোগ পেয়েছে মোট ২৫৯ জন পরীক্ষার্থী। এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেসকল পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে উক্ত অনুষ্ঠানে ক্রেষ্ট ও একটি করে কলম উপহার দেয় এফএবি কর্তৃপক্ষ। রাজশাহীস্থ ফাহাদ একাডেমি ফর বায়োলজি কোচিং সেন্টার থেকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে এবার (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) সর্বমোট ২৫৯ জন শিক্ষার্থী এমবিবিএস শ্রেণীতে ভর্তির সুযোগ পেয়েছে। এরমধ্যে ১৩৯ জন মেয়ে ও ১২০ জন ছেলে সুযোগ পেয়েছে। উক্ত অনুষ্ঠানে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট দেবার পাশাপাশি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবকের গলায় মেডেল পরিয়ে তাঁদেরকেও সম্মান জানানো হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক ডা. ফাহাদ ইবনে মাহাফুজ শিক্ষার্থীদের মঙ্গল কামনার পাশাপাশি সকল অভিভাবককে ধন্যবাদ জানান। এছাড়াও প্রত্যেক শিক্ষার্থীকে মানবিক ডাক্তার হবারও পরামর্শ দেন পরিচালক ফাহাদ।

 


আরোও অন্যান্য খবর
Paris