সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাজশাহীতে ৩৫তম বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Paris
Update : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

স্পোর্টস রিপোর্টার : রাজশাহীতে ৩৫তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সকল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন তৈরির পাশাপাশি ভেদাভেদ ভুলে এক হওয়ার উপলক্ষ্য। প্রজাতন্ত্রের সকল কর্মচারীর মধ্যে সৌহার্দ্য, সম্ভাবনা ও ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যমও এটি।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগী ত্যাগ, কষ্ট ও সাধনা করেছেন উল্লেখ করে তিনি সকলকে মানবিকতা, সাহস নিয়ে ভবিষ্যতের ভিত গঠনের সুপরামর্শ দেন। বয়োজ্যেষ্ঠদের জ্ঞান, শিক্ষা ও অভিজ্ঞতা ভাগাভাগি করার পরামর্শ দিয়ে তিনি বলেন, যেকোনো ধরনের বড় বিজয় যেন কাউকে অহংকারী না করে তুলে সেজন্য বয়োজ্যেষ্ঠদের সজাগ থাকতে বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোঃ আনিসুর, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, জেলা প্রশাসক শামীম আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও তাদের ছেলে-মেয়েরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে মোট ৩২৫ জন প্রতিযোগী অংশ নেন। বিকাল ৩টায় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


আরোও অন্যান্য খবর
Paris