১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রীমান্দায় এইচবিবি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ৬ মাসেই ধ্বসরাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ ও সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনাবাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র প্রতিমন্ত্রীকাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

‘শুধু ময়া-সুলতানগঞ্জ নয় ভারতের সাথে পর্যটক পরিবহন অভাবনীয় যায়গায়’

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ৪:৫২ অপরাহ্ণ | বিভাগ: lead
‘শুধু ময়া-সুলতানগঞ্জ নয় ভারতের সাথে পর্যটক পরিবহন অভাবনীয় যায়গায়’
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কারও সাথে বৈরিতা করে না সকলের সাথে বন্ধুত্ব রেখে পররাষ্ট্র নীতি তৈরি করেছেন দেশরত্ন শেখ হাসিনা। প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে সম্পর্ক অন্যতম উষ্ণতায় চলে গেছে। শুধু ময়া-সুলতানগঞ্জ নয় ভারতের সাথে পর্যটক পরিবহনে অভাবনীয় যায়গায় চলে গেছি। ময়া-সুলতানগঞ্জ তারই একটি নতুন মাইল ফলক। সোমবার (১২ ফেব্রুয়ারি) সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিআইডব্লিউটিএ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্য দিতে গিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এই কথা বলেন। এর আগে ফিতা কেটে নৌবন্দর ও পরিবহন উদ্বোধন করেন তিনি। তিনি আরও বলেন, রাজশাহীতে শুধু শিক্ষা না সমৃদ্ধশালী অর্থনীতি জোনে পরিবর্তন করা হবে। এজন্য সরকার কাজ চলেছেন। বাংলাদেশে আমাদের স্থলবন্দর আছে ২৪টি। একটি মিয়ানমার ও ২৩টি প্রতিবেশী দেশ ভারতের সাথে। আমাদের ১৭টি স্থলবন্দরের কার্যক্রম চলছে। ধীরে ধীরে বাকি সাতটি স্থলবন্দরও কাজ শুরু করা হবে। নৌপরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, সোনামসজিদ স্থলবন্দর নিয়ে আমরা নতুনভাবে ভাবছি। এই স্থলবন্দর আরও কীভাবে আমাদের জীবন-জীবিকা ও ব্যবসা বাণিজ্য প্রসার ঘটানো যায় সেভাবে আমরা কাজ করবো। সিল্কসিটি রাজশাহীকে ব্যবসা বাণিজ্যে তুলে আনা যায় তা কাজ চলছে। প্রধানমন্ত্রী রাজশাহীকে নিয়ে অনেক প্রকল্প গ্রহণ করেছেন। সেগুলো বাস্তবায়ন করা হবে। শিক্ষানগরীকে অর্থনৈতিক জোনে পরিণত করা যায় সেভাবে সরকার কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগের এই নেতা বলেন, ২০১৯ সালে ঢাকা থেকে কলকাতা পর্যন্ত ক্রুজ সার্ভিস উদ্বোধন করেছি। আমাদের নয়টি ও ভারতে চারটি ক্রজ অতিক্রম করে যাচ্ছে। বাংলাদেশের সীমানায় প্রায় ১২০০ কিলোমিটার পথ আছে। বেনারশ থেকে হিব্রুগড় পর্যন্ত গেছে। সেখানে ২৮ জন ইউরোপিয়ান পর্যটক বাংলাদেশের অপার সৌর্ন্দর‌্য্য তারা উপভোগ করেছে। তারা শুধু অপার সৌন্দর্য্য উপভোগ করিনি বদলে যাওয়া বাংলাদেশকে তারা দেখেছে। শেখ হাসিনার উন্নয়ন ছড়িয়ে পরেছে। বাংলাদেশ ও ভারতের নৌ প্রটোকলের আওতায় চালু হলো বহুল কাক্সিক্ষত রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ পোর্ট অব কল এবং সুলতানগঞ্জ-মায়া নৌপথে পণ্যবাহী নৌযান চলাচল শুরু করেছে। পদ্মা ও মহানন্দার মোহনায় অবস্থিত।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও এএইচএম খায়রুজ্জামান লিটন, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, রাজশাহী -১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কালাম আজাদ, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য কাজী আবদুল ওয়াদুদ দারা, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা। স্বাগত বক্তব্য দেন বিআইডব্লিউটিএ’র যুগ্মসচিব সেলিম ফকির।
১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের আগ পর্যন্ত সুলতানগঞ্জ-মায়া গোদাগাড়ী-ভারতের লালগোলা নৌঘাটের মধ্যে নৌপথে বাণিজ্য চালু ছিল। পরে রুটটি বন্ধ হয়ে যায়। সোমবার বাংলাদেশ সীমান্তের সুলতানগঞ্জ নৌ-বন্দরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরে রাজশাহীর সুলতানগঞ্জ ঘাটটি নদী বন্দরের মর্যাদা পেলো। সুলতানগঞ্জ নৌ-বন্দরের মাধ্যমে এসব পণ্য ভারত থেকে আমদানিতে সময় ও খরচ কমে যাবে। এতে উপকৃত হবেন বাংলাদেশ-ভারত দুই দেশের ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা আশা করছেন, বছরে এই নৌপথে দুই দেশের মধ্যে হাজার কোটি টাকার বাণিজ্য হবে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন