গোদাগাড়ীতে নৌবন্দর উদ্বোধন প্রস্ততি সম্পন্ন
গোদাাগড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী সুলতানগঞ্জ-ময়া নৌবন্দর উদ্ভোধন উপলক্ষে প্রস্ততিতে সম্পন্ন করেছে বিআইডাব্লিউটিএ। সোমবার সকাল ১১টায় অভ্যন্তরীণ নৌপথ অতিক্রম ও বাণিজ্য প্রটোকলের আওতাভূক্ত সুলতানগঞ্জ পোর্ট অব কলের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি থাকবেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার মি. প্রণয় ভার্মা,রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী,চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য দিবেন বিআইডাব্লিউটিএ সদস্য(যুগ্ন সচিব) সেলিম ফকির এনডিসি। সভাপতিত্বে করবেন অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর আফির আহমেদ মোস্তাফা।
