১৯ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রীমান্দায় এইচবিবি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ৬ মাসেই ধ্বসরাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ ও সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনাবাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র প্রতিমন্ত্রীকাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

রাজশাহী শাহমখদুম মেডিকেল কলেজসহ ৬ মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৪, ৬:১৩ অপরাহ্ণ | বিভাগ: lead
রাজশাহী শাহমখদুম মেডিকেল কলেজসহ ৬ মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ
বিজ্ঞাপন

এফএনএস
মানসম্মত শিক্ষা ও কার্যক্রমে ঘাটতি থাকায় দেশের ছয়টি মেডিকেল কলেজে এমবিএবিএস ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ভর্তি বন্ধ রয়েছে। এর মধ্যে দুটি মেডিকেল কলেজের নিবন্ধন বাতিল ও চারটি মেডিকেল কলেজে ভর্তি স্থগিত রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা এ কথা জানান। তিনি বলেন, মান সঠিকভাবে বজায় না থাকায় ছয়টি মেডিকেল কলেজে আমাদের ভর্তি কার্যক্রম বন্ধ আছে। এদের মাঝে দুইটি মেডিকেল কলেজের নিবন্ধন বাতিল ও চারটিতে ভর্তি স্থগিত রাখা হয়েছে। যে চারটিতে ভর্তি স্থগিত- সেগুলো হলো আইচি মেডিকেল কলেজ, নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ-ধানমন্ডি, নর্দার্ন প্রাইভেট মেডিকেল কলেজ-রংপুর, শাহ মখদুম মেডিকেল কলেজ রাজশাহী। নিবন্ধন বাতিল হয়েছে কেয়ার মেডিকেল কলেজ ও নাইটিংগেল মেডিকেল কলেজ-আশুলিয়ার। ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে- সে হিসেবে মেডিকেল কলেজে ভর্তির বিষয়ে কোনো নির্দেশনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীদের হাসপাতাল খুব গুরুত্বপূর্ণ নয়। তাদের বিষয়টি এখনো তদন্তাধীন। তাদের বিষয়ে আইনি প্রক্রিয়া শেষেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, এসব মেডিকেল কলেজ শিক্ষার্থী ভর্তি করার জন্য উপযুক্ত নয়। কোনো অনিয়ম সহ্য করা হবে না। বেসরকারি মেডিকেল কলেজের আইন পাস হয়েছে। অতীতে আইনের ব্যত্যয় ঘটতে পারে। মাত্র মন্ত্রিত্ব পেলাম। বিষয়গুলো দেখছি। যেখানে শিক্ষক নেই সেখানকার কার্যক্রম বন্ধ করতে হবে। আমরা কোয়ালিটি চিকিৎসক তৈরি করব।
এদিকে আমি নতুন করে কোনো নতুন মেডিকেল কলেজ খোলার পক্ষে না। শুধু সংখ্যায় মেডিকেল কলেজ হয়েছে এমন না মানসম্মত মেডিকেল কলেজ চাই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, দেশের মেডিকেল কলেজগুলোতে এখনো অনেক শিক্ষকের ঘাটতি রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আয়জিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি যদি কলেজের শিক্ষার্থীদের পড়াশোনাই না করাতে পারি তাহলে তারা ডাক্তার হয়ে যে চিকিৎসা করবে, সেখানে ঘাটতি থেকে যাবে। আমি কোয়ালিটির দিকে নজর দিতে চাই কোয়ান্টিটির দিকে না। অনেক মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেই এ বিষয়ে আপনি কি মনে করেন জানতে চাইলে তিনি বলেন, কোনোভাবেই চাইবোনা আমাদের শিক্ষার্থীরা ভালোভাবে শিক্ষা না নিয়ে ডাক্তার হোক। আমাদের মেডিকেল বিষয়টি শিখতে হলে রোগীর গায়ে পরীক্ষা করেই শিখতে হয়। যেসব প্রতিষ্ঠানে এ ব্যবস্থা নাই তা আমি কঠোরভাবে দেখবো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন