১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বৈঠক আজ

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বৈঠক আজ
বিজ্ঞাপন

এফএনএস: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আজ মঙ্গলবার বৈঠক অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে চার থেকে পাঁচ ধাপে হতে পারে নির্বাচন। নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার কমিশন বৈঠক হবে। এতে কোন ধাপে কবে ভোট হবে তা জানা যাবে। চার থেকে পাঁচ ধাপে ভোট হতে পারে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সারা দেশে উপজেলা পরিষদ আছে ৪৯৫টি। এরমধ্যে ৪৫২টি নির্বাচন উপযোগী হয়ে আছে। বাকিগুলোর ভোট পরে হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন