১৯ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রীমান্দায় এইচবিবি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ৬ মাসেই ধ্বসরাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ ও সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনাবাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র প্রতিমন্ত্রীকাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

ফেব্রুয়ারি মাসে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৪, ২:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: lead
ফেব্রুয়ারি মাসে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন

এফএনএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানি সফরে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা এখন (সম্মেলনের ফাঁকে জামানিতে অনুষ্ঠেয়) দ্বিপাক্ষিক বৈঠকের লক্ষ্যে কাজ করছি। আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানিতে অনুষ্ঠেয় মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুয় এবং বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রাস্টারের সঙ্গে পৃথক বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের একথা জানান। এটি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচন-পরবর্তী প্রথম বিদেশ সফর। এই মিউনিখ নিরাপত্তা সম্মেলনকে বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে সবচেয়ে হাই-প্রোফাইল বার্ষিক সংলাপ হিসেবে অভিহিত করা হয়েছে। জার্মান নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও সম্মেলনের ফাঁকে অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ২০১৯ সালে প্রধানমন্ত্রী নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছিলেন। মিউনিখের হোটেল বেইরিশার হফ-এ মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি), ২০২৪ অনুষ্ঠিত হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন