প্রেস বিজ্ঞপ্তি
বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এর দপ্তরকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দের রানওয়ে সম্প্রসারণসহ বিমানবন্দের আধুনিকায়ন ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন তাঁরা। বৈঠক শেষে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান।