সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে রাসিকের অর্জন শতভাগ

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি

রাজশাহীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৩ কার্যক্রমে প্রায় শতভাগ সাফল্য অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। রাসিকের স্বাস্থ্য বিভাগ প্রেরিত তথ্য মতে, সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ৮৯০৯ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫৬২৫৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে ৬-১১ মাস বয়সী ৮৮৬৭ এবং ১২-৫৯ মাস বয়সী ৫৬৫১৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম জানান, বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে। রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন করতে ৩৮৪টি কেন্দ্রে ৭৬৮জন স্বেচ্ছাসেবী নিয়োজিত করা হয়। প্রতিটি কেন্দ্রে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত খোলা রেখে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ৮৯০৯ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫৬২৫৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে ৬-১১ মাস বয়সী ৮৮৬৭ এবং ১২-৫৯ মাস বয়সী ৫৬৫১৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। প্রাপ্ত ফলাফলে ৬-১১ মাস বয়সী শতকরা ৯৯.৫৩ এবং ১২-৫৯ মাস বয়সী শতকরা ১০০.৪৮। যা লক্ষ্যমাত্রায় শতভাগ।


আরোও অন্যান্য খবর
Paris