বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী

নগরীতে বিপুল পরিমান গাঁজা উদ্ধার

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী নগরীর রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলা বাগান এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান গাজা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। নগর পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার একরামুল হক, পিপিএম-এর দিকনির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার আবুল কালাম আজাদের নেতৃত্বে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ  মোবারক পারভেজ, এসআই মো: পলাশ আলী ও তাঁর টিম মতিহার এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ৫-৬ ব্যক্তি কভার্ড ভ্যান থেকে গাঁজা নামিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলাবাগানের ভেতরে রাখছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের দল রাত সোয়া ১ টায় মতিহার থানার রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলা বাগানে পৌঁছালে অজ্ঞাতনামা ৫-৬ ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ৯৬ কেজি গাঁজা উদ্ধার হয়। পলাতকদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris