সর্বশেষ সংবাদ

মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় অনলাইন আবেদন শুরু

Paris
Update : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : দেশের সব সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে (২০২০-২১ শিক্ষাবর্ষ) এমবিবিএস ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন গ্রহণ গতকাল বৃহস্পতিবার) দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। আগামী ১ মার্চ পর্যন্ত অনলাইনে এ আবেদন চলবে। স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশে আগামী ২ এপ্রিল সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের নৈব্যক্তিক প্রশ্নে এমবিবিএস কোর্সের এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে আলাপকালে জানা গেছে, মহামারি করোনার কারণে এবছর এইচএসসিতে অংশগ্রহণকারী

সব শিক্ষার্থীকে আগের ফলাফল অর্থাৎ এসএসসি ও এইচএসসির পরীক্ষার প্রাপ্ত জিপিএ’র ভিত্তিতে অটোপাস দেয়া হয়। এর ফলে এ বছর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫সহ এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য নূন্যতম প্রয়োজনীয় জিপিএসহ রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এ কারণে এ বছর স্বাস্থ্য অধিদপ্তর আপাতত ১ লাখ ২১ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে এমনটা মাথায় রেখে পরীক্ষা গ্রহণের পরিকল্পনা গ্রহণ করছে। আরও জানা গেছে, দেশে বর্তমানে সরকারিভাবে পরিচালিত ৩৭টি মেডিকেল কলেজে শিক্ষার্থীর আসন সংখ্যা ৪৩৫০টি।


আরোও অন্যান্য খবর
Paris