২০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

প্রতীক বরাদ্দে স্বতন্ত্র প্রার্থীদের ইচ্ছাকে প্রাধান্য দিতে নির্দেশনা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩, ৪:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
প্রতীক বরাদ্দে স্বতন্ত্র প্রার্থীদের ইচ্ছাকে প্রাধান্য দিতে নির্দেশনা
বিজ্ঞাপন

এফএনএস

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীরা দলের প্রতীক পাবেন। আর স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দের ক্ষেত্রে তাদের ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। গতকাল রোববার রিটার্নিং কর্মকর্তাদের এমন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান নির্দেশনাটি পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৯ এর উপ-বিধি (১) অনুসারে তফসিল-৩ এ উল্লিখিত প্রতীকসমূহ থেকে যতদূর সম্ভব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ইচ্ছাকে বিবেচনায় রেখে স্বতন্ত্র প্রার্থীদের অনুকূলে প্রতীক বরাদ্দ করতে হবে। একই প্রতীক বরাদ্দের জন্য একাধিক প্রার্থী দাবি জানালে রিটার্নিং কর্মকর্তারা তাদের আলাপ-আলোচনার মাধ্যমে প্রতীক পছন্দের আহ্বান জানানো পারেন। যদি তারা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন, তবে লটারির মাধ্যমে নির্ধারণ করবেন। নির্দেশনায় আরও বলা হয়েছে, একাধিক স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে কোনো প্রার্থী আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকলে অথবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে থাকলে তিনি নিজের পছন্দের প্রতীক প্রাধিকার ভিত্তিতে বরাদ্দ পাওয়ার অধিকারী হবেন, যদি না তা কোনো দলের জন্য সংরক্ষিত হয় বা ইতোমধ্যে অন্য কাউকে বরাদ্দ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন