শুক্রবার

১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন রাজশাহীতে পথচারীদের মাঝে ছাতা বিতরণ অমুসলিম নাগরিকের নিরাপত্তা ইসলামের নির্দেশনা বিশ্বকাপ কি ‘ফিক্সড’, কেন মাত্র ৮টি দেশই বারবার ট্রফি জেতে? সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা বাজেট পেশ দেশে ব্যবসা ও কর্মসংস্থানে গতি আনতেই নতুন বাজেট : প্রধানমন্ত্রী লালপুরে কৃষকের ৯শ’ পেঁপে গাছ কেটে ফেললো দুর্বৃত্তরা ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা-ফগার স্প্রে কার্যক্রম শুরু

৬ মাসের বেশি কর্মরত ওসিদের বদলির নির্দেশ

Paris
Update : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

এফএনএস

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন, এমন সব ওসিকে ৫ ডিসেম্বরের মধ্যে বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে বলা হয়েছে। বৃহস্পতিবারের স্মারকে ‘ওসি বদলি’ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। ইসির উপসচিব (চলতি দায়িত্ব) মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পর্যায়ক্রমে বদলি করতে নির্বাচন কমিশন দিয়েছেন। এই লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময়কাল সম্পন্ন হয়েছে, তাদের অন্য জেলায় বা অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বর মধ্যে নির্বাচন কমিশনে পাঠানো প্রয়োজন। এর আগে গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান ও পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং বিকালে জনপ্রশসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ্ উদ্দিন চৌধুরী সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতের পরপরই ইসির পক্ষ থেকে এ বদলির প্রস্তাবনা আসে। অবশ্য নির্বাচন কমিশন আগেই বলেছিল, নির্বাচন উপলক্ষে তারা প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীতে বদলির উদ্যোগ নেবে না। সুনির্দিষ্টভাবে কোনো অনিয়ম ও অত্যাবশ্যক হলেই কেবল বদলির চিন্তা করবে। উল্লেখ্য, সর্বশেষ ২০০১ সালের নির্বাচনের আগে এভাবে ওসিদের ঢালাও বদলি করা হয়েছিল। ওই সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান লতিফুর রহমান দায়িত্ব নেওয়ার পরপরই এ বদলির আদেশ দেওয়া হয়েছিল। এরপর তিনটি সংসদ নির্বাচন গেলেও এভাবে ঢালাও বদলি হয়নি। এদিকে এবার আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ছিল ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। এবারের জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। গত ২ নভেম্বর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটারসংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২।

 


আরোও অন্যান্য খবর
Paris