২০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিএনপি ভোটে এলে তফসিল পুনঃনির্ধারণ হতে পারে : ইসি

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩, ১২:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বিএনপি ভোটে এলে তফসিল পুনঃনির্ধারণ হতে পারে : ইসি
বিজ্ঞাপন

এফএনএস

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলনে থাকা বিএনপি মত পরিবর্তন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে তফসিল পুনঃনির্ধারণের সুযোগ আছে বলে একজন নির্বাচন কমিশনার জানিয়েছেন। গতকাল সোমবার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, “যদি বিএনপি নির্বাচনে আসে, তাহলে আমরা যে সিডিউল ঘোষণা করেছি প্রয়োজনে তাদের সুবিধার্থে আমরা নির্বাচনের রিসিডিউল ঘোষণা করতেও সম্মত আছি। “আমরা চাই সকলেই নির্বাচনে অংশগ্রহণ করুক। তবে খেয়াল রাখতে হবে সংবিধানের যে ডেট আছে তার মধ্যেই তারিখগুলো পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করা হবে।” “বিএনপিকে নির্বাচনে আসার জন্য সব সময়ই স্বাগত জানাই। তারা আসলে সব রকমের সহযোগিতা করা হবে।” যোগ করেন নির্বাচন কমিশনার। সব প্রার্থী আচরণবিধি মেনে নির্বাচনের প্রচার চালাবেন আশা প্রকাশ করে এ নির্বাচন কমিশনার আরও বলেন, “কোনো প্রার্থীকে কেউ কোনো বাধা দিতে পারবে না। কেউ বাধা দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও জেলার সব থানার ওসিসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন