২০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করলেন এক গ্রামপুলিশ

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩, ৪:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: lead, আঞ্চলিক
সতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করলেন এক গ্রামপুলিশ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে সতন্ত্র এমপি প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন এসকেন আলী মন্ডল নামের এক গ্রাম পুলিশ। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাধ্যমে ভাইরাল হয়েছে। এই নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, ২২ নভেম্বর বুধবার দুপুরে লালপুর উপজেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেন এসকেন আলী মন্ডল। তিনি লালপুর উপজেলার সদর ইউনিয়নের বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আকবর আলী মন্ডলের ছেলে ও সদর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত রয়েছেন। এসকেন আলী মন্ডল বলেন, স্বপ্ন দেখি জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবা করার। আমার ২০ বছরের স্বপ্ন পূরণে এবার নিজের বাড়ির ১ কাঠা জমি বিক্রি করে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছি। তিনি আরো বলেন, আমি আগেও দুইবার মেম্বার পদপ্রার্থী হিসাবে নির্বাচন করেছিলাম। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহেণের জন্য আগাম পোস্টার ছাপিয়ে প্রচার করেছিলাম। কিন্তু আর্থিক সংকটের কারণে সেই নির্বাচনে ভোট করতে পারিনি। স্থানীয়রা জানান, এসকেন আলী এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে ভোটে অংশগ্রহন করে সে ফেল করেছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন