শুক্রবার

১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন রাজশাহীতে পথচারীদের মাঝে ছাতা বিতরণ অমুসলিম নাগরিকের নিরাপত্তা ইসলামের নির্দেশনা বিশ্বকাপ কি ‘ফিক্সড’, কেন মাত্র ৮টি দেশই বারবার ট্রফি জেতে? সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা বাজেট পেশ দেশে ব্যবসা ও কর্মসংস্থানে গতি আনতেই নতুন বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে তৃণমূল বিএনপির নেতাদের সাক্ষাৎ

Paris
Update : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

এফএনএস

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তৃণমূল বিএনপির নেতারা। গত রোববার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন দলটির নেতারা। দুই ঘণ্টাব্যাপী তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছি। তবে আলোচনার বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সেখান (প্রধানমন্ত্রীর কার্যালয়) থেকে জেনে নিন। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে তৃণমূল বিএনপি। গত দুদিনে দলটি মোট ৭৮টি ফরম বিক্রি করেছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত দলটির মনোনয়ন ফরম বিক্রি চলবে। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া দলটি মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা। উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত।

 


আরোও অন্যান্য খবর
Paris