২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

রামেক হাসপাতালে যুক্ত হলো নতুন গাইনি ওটি

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩, ২:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
রামেক হাসপাতালে যুক্ত হলো নতুন গাইনি ওটি
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
রোগীদের ক্রমবর্ধমান চাপ সামলিয়ে বাড়তি সেবা দিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নতুন গাইনি অপারেশন থিয়েটার (ওটি) যাত্রা শুরু করল। শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ আনুষ্ঠানিকভাবে নতুন ওটির কার্যক্রম উদ্বোধন করেন। শামীম আহাম্মদ বলেন, আজ গাইনি বিভাগের জন্য নতুন ওটির কার্যক্রম শুরু হলো। এর মধ্যে দিয়ে রামেক হাসপাতালের চিকিৎসাসেবার মান আরেক ধাপ এগিয়ে গেল। কারণ রাজশাহীসহ গোটা উত্তরবঙ্গ এমন কী আশপাশের বিভাগের রোগীরাও এখানে সেবা নিতে আসেন। এসব রোগীদের মধ্যে নারী রোগীর সংখ্যাই বেশি। গাইনি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণের চাপও তাই অনেক বেশি। তিনি বলেন, এ হাসপাতালে গড়ে প্রতিদিন অর্ধশত প্রসূতি নারীর সিজার করা হয়। তাদের আগের অপারেশন থিয়েটার বেশ পুরোনো। এজন্য নতুন ওটির দাবি ছিল দীর্ঘ দিনের। যেখানে আধুনিক সব যন্ত্রপাতি থাকবে। তাই নতুন এ ওটি স্থাপন করা হয়েছে। এরই মধ্যে নতুন ওটির ৭০ শতাংশ চলে এসেছে। শিগগিরই শতভাগ যন্ত্রাংশই চলে আসবে। তাই স্বাস্থ্যসেবার মান আরও বাড়বে। নতুন ওটির কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান প্রফেসর ডা. রোকেয়া খাতুন, অ্যাসিস্টেন্ট প্রফেসর ডা. নাহিদ সুলতানা, ডা. হোমায়রা শাহরীন শেমি, কনসালটেন্ট ডা. নূর-এ-আতিয়া লাভলি, কনসালটেন্ট ডা. মনোয়ারা বেগম ও রেজিস্ট্রার ডা. মৌসুমী মণ্ডল। কার্যক্রম শুরুর সময় জানানো হয়, নতুন গাইনি ওটিতে প্রসূতি নারীদের অপারেশন (সিজার), স্ত্রী রোগের অপারেশন ও ল্যাপরোস্কোপিসহ বিভিন্ন ধরনের সার্জারি করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন