শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

আরইউজের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

Paris
Update : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আরইউজে কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনকে গতিশীল করা, সাংবাদিকদের অধিকার আদায় ও মর্যাদা রক্ষায় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। আরইউজে’র সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক তানজিমুল হক। আর বার্ষিক আয়-ব্যয়ের বিবরণী উপস্থাপন করেন সংগঠনের সহসভাপতি তৈয়বুর রহমান। বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, বিএফইউজের নির্বাহী সদস্য বদরুল হাসান লিটন, রাজশাহী বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান, সিনিয়র সাংবাদিক কাজী গিয়াসসহ সংগঠনের সদস্যবৃন্দ। সভায় গঠনতন্ত্রবিরোধী অবস্থানকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান হলেন সিনিয়র সাংবাদিক মুস্তাাফিজুর রহমান খান আলম। এছাড়া সদস্য রয়েছেন- মমিনুল ইসলাম বাবু এবং বদরুল হাসান লিটন।


আরোও অন্যান্য খবর
Paris