সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহীতে ছাত্রলীগ নেতা শাহিন হত্যার রায় ফের পিছালো

Paris
Update : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর ছাত্রলীগ নেতা শাহিন আলম ওরফে শাহিন শাহর হত্যা মামলার রায় ঘোষণার দিন আরেকদফা পিছিয়েছে। আগামী ৪ মার্চ রায় ঘোষণার নতুন দিন ধার্য করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ওএইচএম ইলিয়াস হোসেন রায়ের নতুন দিন ঘোষণা করেন। এ নিয়ে তৃতীয়বারের মতো রায় ঘোষণার দিন পেছালো। গত ১০ ডিসেম্বর এ হত্যা মামলার রায় ঘোষণার দিন ছিল। তবে, ১৪ জানুয়ারি পুনরায় দিন ধার্য করেন আদালত।

এরপর দ্বিতীয় দফায় পিছিয়ে রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয় ১১ ফেব্রুয়ারি। এরপর গতকাল বৃহস্পতিবার তৃতীয় দফায় পিছিয়ে ৪ মার্চ রায় ঘোষণার দিন ধার্য করা হয়। গত ১১ নভেম্বর যুক্তিতর্ক শেষ হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় খুন হন রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন শাহ। এ ঘটনায় শাহিন শাহর ছোট ভাই যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান বাদী হয়ে পরের দিন রাজপাড়া থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার এসআই মনিরুজ্জামান সিটি করপোরেশনের তৎকালীন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুনসুর রহমানসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ২০১৭ সালের ডিসেম্বরে মামলাটি বিচারের জন্য রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।


আরোও অন্যান্য খবর
Paris