রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

বিএনপি-জামায়াত সহিংসতা করতে আসলে তাদের রাজপথেই প্রতিহত করা হবে: লিটন

Paris
Update : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে গতকাল রবিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ পালন করা হয়।

বিনোদপুর বাজার: নগরীর বিনোদপুর বাজারে শান্তি মিছিল বের হয়। শান্তি মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিনোদপুর বাজার মোড়ে গিয়ে শেষ হয়। শান্তি মিছিল শেষে সেখানে উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, সারাদেশে মানুষের কাছে একটি প্রশ্ন এই অবরোধ, আগুন সন্ত্রাস, জ্বালাও-পোড়াও কেন? যারা এটি আহ্বান করেছে তাদের কাছে প্রশ্ন করলে তারা এর সঠিক উত্তর দিতে পারে না। শুধু একটি কথা বলে, ‘যতক্ষণ পর্যন্ত সরকার পদত্যাগ না করবে, তারা নির্বাচনে যাবে না। কেয়ার টেকার সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’ আমরা বলতে চাই দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে বাংলাদেশের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই। উন্নত বিশ্বে যেভাবে নির্বাচন হয়, ভারত, ইংল্যান্ড সহ অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই বাংলাদেশে নির্বাচন হবে।

খায়রুজ্জামান লিটন আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর উন্নয়ন কাজ করে চলেছেন। এখন একটির পর একটি বড় বড় প্রকল্প উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। সারাদেশে উন্নয়ন দৃশ্যমান। সারা বাংলাদেশের মতো আমরা রাজশাহীতেও উন্নয়ন করেছি। দেশের আরো অনেক উন্নয়ন কাজ বাকি আছে, সেগুলো পর্যায়ক্রমে হবে। মাঝপথে বাংলাদেশের উন্নয়নের পথে বাধা দেওয়া বা দেশের এগিয়ে যাওয়ার পথে যারা বাধা দিচ্ছে, তারা বাংলাদেশের কল্যানে কাজ করছে না। সেই বিএনপি-জামায়াত যদি রাজপথে সহিংসতা করতে আসে, তাহলে তাদের প্রতিহত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ^বিদ্যালয় শাখার সভাপতি বাবু, সাধারণ সম্পাদক আসাদুল্লা আল  ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহের হোসেন সুজা, ৩০ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রাব্বেল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সহ নেতাকর্মীবৃন্দ।

কোর্ট স্টেশন : নগরীর কোর্ট স্টেশন চত্বর শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, সদস্য নজরুল ইসলাম তোতা, সৈয়দ হাফিজুর রহমান বাবু, ০১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, নগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিক, ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আরমান আলী লাউসান, সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল সহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

শহীদ কামারুজ্জামান চত্বর : শহীদ কামারুজ্জামান চত্বর থেকে শান্তি মিছিল বের হয়। শান্তি মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। শান্তি মিছিল শেষে সেখানে উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি শাহীন আকতার রেণী, নাঈমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ

সাগরপাড়া বটতলার মোড় : নগরীর সাগরপাড়া বটতলার মোড়ে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি নাঈমুল হুদা রানা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ সহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সাহেব বাজার জিরো পয়েন্ট :  নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, নগর ছাত্রলীগ সাধারণ সমম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।

কাশিয়াডাঙ্গা মোড় : নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ০১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, শ্রমিক নেতা মোমিন সহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

লক্ষিপুর মোড় : নগরীর লক্ষিপুর মোড়ে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজপাড়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, সহ-সভাপতি বাচ্চু, হাসান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব, ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহাতাব আলী, সাধারণ সম্পাদক এস এম আরিফ রতন, ০৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সোহেল রানা বাবু সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।

নওদাপাড়া মোড় : নগরীর নওদাপাড়া মোড়ে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শাহ্ মখদুম থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ১৭ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসরাইল মন্ডল, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, ১৭ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ১৮ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানবক্স সহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

তালাইমারী মোড় : নগরীর তালাইমারীর মোড়ে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানী মাসুম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ২৮ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মকসেদ আলী, ২৮ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি  আনন্দ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক খায়রুল বাসার সুগার সহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

ভদ্রার মোড় : নগরীর ভদ্রার মোড়ে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, সদস্য জয়নাল আবেদীন চাঁদ, ২৬ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাবু, ২৬ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আখতার আহমেদ বাচ্চু, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক নওশাদ আলী। উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

 


আরোও অন্যান্য খবর
Paris