বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী

লালপুরে ভুয়া ডিবি আটক

Paris
Update : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার, লালপুর

নাটোরের লালপুরে সুমন মাহমুদ (৩৩) নামের এক ভুয়া ডিবিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ওই ভুয়া ডিবি উপজেলার নূরুলাপুর গ্রামের রাজ্জাক রাজাকারের ছেলে। গত বৃহস্পতিবার উপজেলার পুরাতন ঈশ্বরদী থেকে লালপুর থানার পুলিশ তাকে আটক করে। জানা যায়, মানবকল্যাণ মডেল হাসপাতালে কর্মরত নারী চিকিৎসককে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই যুবক হেরোইন দিয়ে মামলা দেয়ার ভয় দেখিয়ে চাঁদার দাবি করেন এবং যৌন হয়রানির চেষ্টা করে। পরে ওই নারী চিকিৎসক বাদি হয়ে হাসপাতালের পরিচালক ও তার স্ত্রী সহ ডিবি পুলিশ পরিচয়কারী সুমনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর আগে হাসপাতালের পরিচালক একাব্বর হোসেন শান্তকেও আটক করেছে পুলিশ। লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris