সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক বৃদ্ধার মৃত্যু

Paris
Update : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ডেঙ্গু আক্রান্ত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) বেলা ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত বৃদ্ধা  চারঘাট উপজেলার নুরুল হকের স্ত্রী সোনাভান (৭০)।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক এফএমএ শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৫ অক্টোবর জ্বর নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হন সোনাভান। তার অবস্থার অবনতি হলে রোববার (২২ অক্টোবর) নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিচালক জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১৮৭ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। এর মধ্যে স্থানীয় আছেন ১৮৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৭১ জন। সুস্থ হয়েছেন ৭৫ জন। এ পর্যন্ত রামেকে চিকিৎসা নিয়েছেন তিন হাজার ৩৮৮ জন। এদের মধ্যে স্থানীয় রোগী ভর্তি হয়েছে দুই হাজার ২৫৪ জন। সুস্থ হয়েছেন তিন হাজার ১৮১ জন। মারা গেছেন ২০ জন।


আরোও অন্যান্য খবর
Paris