বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী

বাঘায় বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

Paris
Update : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার
রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তলসহ এক অস্ত্র কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গত রোববার (২২ অক্টোবর) রাত ১০ টার দিকে বাঘা থানাধীন আলাইপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল, ১টি শুটারগান, ১টি ম্যাগজিনও ৩ রাউন্ড গুলি উদ্ধারসহ অস্ত্র ব্যবসায়ী আলামীনকে গ্রেপ্তার করে। সে গোদাগাড়ী থানার ইয়াজপুর গ্রামের মৃত সোলেমানের ছেলে।
র‌্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর মধ্যপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আলতাফ এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর এক ব্যক্তি অবৈধ মাদকসহ অবস্থান করছে। এই সংবাদ পাওয়া মাত্রই আলাইপুর মধ্যপাড়া গ্রামস্থ জনৈক আলতাফ এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর পৌছা মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে র‌্যাবের টিম তাকে হাতে-নাতে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহার নিকট অবৈধ অস্ত্র আছে। পরবর্তীতে দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গীর সামনের কোচের ভিতরে কোমরের সাথে স্বচ্ছ কসটেপ দ্বারা পেঁচিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার করে। তার বিরুদ্ধে বাঘা থানায় অন্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব জানায়।


আরোও অন্যান্য খবর
Paris