২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

রাজশাহীতে ইএসডিও’র স্বাস্থ্যবিধি অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩, ১:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
রাজশাহীতে ইএসডিও’র স্বাস্থ্যবিধি অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি

ইএসডিও রেসকিউ প্রকল্পের উদ্যোগে স্¦াস্থ্যবিধি অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী সার্কিট হাউজ সভাকক্ষ আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সে স্বাস্থ্যসম্মত উপায়ে পানির গ্লাস বহন ও খাবার পরিবেশন এবং স্বাস্থ্যবিধি অনুশীলন বিষয়ক দশ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের  সমাপনী অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষন কোর্সে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন শাখার ২৪ জন কর্মচারী অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা) মোঃ শামসুল ইসলাম।  প্রশিক্ষন কোর্সের সার্বিক দায়িত্বে ছিলেন ইএসডিও-রেসকিউ প্রকল্প ট্রেনিং অফিসার মোজাফফর ইসলাম এবং, রেসকিউ প্রকল্প-মুসলিম এইড বাংলাদেশ টেকনিক্যাল অফিসার টিভেট মোঃ তৌফিক আহম্মেদ। এ সময় ইএসডিও-রেসকিউ প্রকল্পের, প্রকল্প সমন্বয়কারী তাসবীর আহমদ খাঁন, ইএসডিও ফুড সেফটি প্রজেক্ট প্রজেক্ট ম্যানেজার মোঃ লিটনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএসডিও রেসকিউ প্রকল্প ট্রেইনার কাম এমএন্ডই অফিসার শুক্লা মুখার্জ্জী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন