সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, ভাঙ্গন আতংক যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট

চিকিৎসায় কোনো অবহেলা যেন না হয় : প্রধানমন্ত্রী

Paris
Update : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

চিকিৎসার ক্ষেত্রে কোনোরকম অবহেলা না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত আই কেয়ার সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। একই সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের ৮০টি উন্নয়ন প্রকল্প ও পুনঃখননকৃত ৪৩০টি ছোট নদী, খাল, জলাশয়সহ নতুন অনুমোদিত ২০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়। -এফএনএস
সরকারি বাসভবন গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। সেখান থেকে ডিজিটাল পদ্ধতিতে এই প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি। এ সময় স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের পদক্ষেপগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন মানুষের ঘরের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক নির্মাণের পদক্ষেপ নেই। আমরা প্রায় ১০ হাজার কমিউনিটি ক্লিনিক তৈরি করি। দুর্ভাগ্য ২০০১ সালে সরকারে আসতে পারিনি। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসে, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। তার কথা ছিল, এই কমিউনিটি ক্লিনিক হলে এখানে যারা চাকরি করবে, চিকিৎসাসেবা নেবে তারা সবাই নৌকা মার্কায় ভোট দেবে। নৌকায় ভোট দেবে এই আশঙ্কায় স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া বন্ধ করে দেয় তারা। এরা মানুষের কল্যাণের দিকে তাকায় না। তিনি বলেন, আমরা যে ঘর দিচ্ছি, কমিউনিটি ক্লিনিকের সেবা দিচ্ছি, এগুলো তো সব মানুষই পাচ্ছে। এখানে ধর্ম-বর্ণ দেখা হচ্ছে না, বেছে বেছে দিচ্ছি না। আমরা মানুষকে মানুষ হিসেবেই দেখি। কিন্তু খালেদা জিয়াসহ এই বিএনপি-জামায়াতের চিন্তার দৈন্য আছে। এরা স্বার্থপরতায় ভোগে, মানুষের কল্যাণ চায় না। করোনা মহামারি মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা মানুষকে রক্ষা করতে পেরেছি। এর জন্য অনেক টাকা আমাদের খরচ করতে হয়েছে। অনেক কাজ আমরা হাতে নিয়েও শুরু করতে পারিনি। আগামীতে সুযোগ পেলে ঢাকা মেডিকেল কলেজ যেমন আমরা উন্নত করব, প্রত্যেকটি জেলা, উপজেলা হাসপাতাল আরও উন্নত করব। সেখানে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের থাকার জায়গায় ব্যবস্থা করে দেব। কিন্তু চিকিৎসার ক্ষেত্রে কোনোরকম অবহেলা না হয় সে ব্যবস্থাটা আমরা করতে চাচ্ছি। মেডিকেল কলেজ তৈরি করে দিচ্ছি, ডাক্তার নার্স তৈরি, ইতোমধ্যে প্রায় ৪০ হাজারের মতো নার্স নিয়োগ দিয়েছি, ২২ হাজারের মতো ডাক্তার নিয়োগ দিয়েছি। সরকার উপজেলা পর্যায়ে হাসপাতালগুলো আরও উন্নত করবে এবং ডাক্তার-নার্সদের সুযোগ-সুবিধা বাড়াবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris