সর্বশেষ সংবাদ

স্বচ্ছতা ও জবাবদিহিতায় সেরা শাহজালাল প্রযুক্তি বিশ্বদ্যিালয় : উপাচার্য

Paris
Update : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার দিক দিয়ে শাবি সেরা অবস্থানে আছে। বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাবির অ্যাকাউন্টস স্বচ্ছতার দিক দিয়ে প্রথম। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) তত্ত্বাবধানে দুই দিনব্যাপী সকল দপ্তর প্রধান, শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় একথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে শাবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে সবাইকে একটি নিয়মের মধ্যে চলতে হবে। শিক্ষকদের জন্য নতুন নীতিমালা চালু হচ্ছে। প্রশাসনিক কাজ ভালোভাবে করতে গুণগতমানসম্পন্ন কর্মকর্তা নিচ্ছি। কর্মকর্তাদের জন্য একটি করে কম্পিউটারের ব্যবস্থা করে তাদেরকে কম্পিউটার ট্রেনিং দেয়া হবে। তিনি বলেন, শিক্ষকদের ট্রেনিংয়ে জন্য ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) আমাদেরকে সেন্টার অব এক্সিলেন্স ফর টিচিং অ্যান্ড লার্নিংয়ের (সিইটিএল) অনুমোদন দিয়েছে।

চট্টগ্রাম ও সিলেট বিভাগের সব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র হবে শাবি। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের বাজেট আসবে বিশ্ববিদ্যালয়ের কাজের মান ও দক্ষতার ওপর। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।


আরোও অন্যান্য খবর
Paris