তানোর থেকে প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা বঙ্গবন্ধু গোলচত্বর থেকে মোটরসাইকেল চুরি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। সোমবার (০২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টা থেকে ১৫ মিনিটের মধ্যে বাইক চুরি হয়েছে। একের পর এক মুন্ডুমালা বাজার থেকে মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনা ঘটতেই আছে। এতে করে ওই এলাকার মোটরসাইকেল মালিকরা চরম আতংকে পড়েছেন। কোন জায়গায় মোটরসাইকেল রাখতে পারছেন না চুরির ভয়ে। মোটরসাইকেলের মালিক মুন্ডুমালা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সেলিম, তার বাড়ি পৌর এলাকার সাদিপুর গ্রামে।
শিক্ষক বলেন, স্কুল থেকে বের হয়ে মুন্ডুমালা বাজারের বঙ্গবন্ধু গোলচত্বরের মোটরসাইকেল রেখে কলা কিনতে যায়। কলা কিনে এসে দেখি মোটরসাইকেল চুরি হয়ে গেছে। সাথে সাথে মুন্ডুমালা পুলিশ ফাঁড়িতে খবর দেয়া হয় এবং বিভিন্ন জায়গায় খোঁজ করে কোন সন্ধান পাওয়া যায়। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে মোটরসাইকেল টি চুরি হয়েছে। কালো ব্লু কালারের ডিসকোভার ১৩৫ সিসি মোটরসাইকেল। যার নম্বর রাজশাহী ল ১১১১৩৮। এখনো বিভিন্ন ভাবে খোঁজ করা হচ্ছে, সন্ধ্যার আগে জিডি করা হবে। মোটরসাইকেল চুরির পর ফাঁড়ির আইসি ও পৌর মেয়র ঘটনাস্থলে এসেছিলেন। থানার ওসি আব্দুর রহিম ঘটনার সত্যতা শিকার করে বলেন, চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের জন্য কাজ চলছে। আসা করছি চুরি হওয়া বাইকসহ চক্রের সদস্যদের গ্রেফতার ও উদ্ধার করতে পারব বলে আশাবাদ ব্যক্ত করেন।