বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে কোটি টাকার হেরোইনসহ ট্রাক জব্দ, ২ জন গ্রেপ্তার

Paris
Update : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

এফএনএস
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাকে করে ১ কেজি ২০০ গ্রাম হেরোইন নিয়ে রাজশাহী আসছিল দুই মাদক ব্যবসায়ী। খবর পেয়ে র‌্যাব তাদের গ্রেপ্তার করেছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও। র‌্যাব জানায়, গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গার রেলক্রসিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে ১ কেজি ২০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তার দুজন হলো, ট্রাকচালক সাকিব ওরফে শান্ত (২৪) ও আবুল হায়াত (২২)। শান্ত রাজশাহীর পবা উপজেলার হাড়ুপুর এলাকার জিয়ারুলের ছেলে। আর তার সহযোগী আবুল হায়াত একই জেলার কাঠালবাড়িয়া এলাকার রেজাউল করিমের ছেলে। র‌্যাব জানায়, একটি মালামাল বহন করার ট্রাকে হেরোইন নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসছে মাদক ব্যবসায়ীরা, এমন খবর পেয়ে নগরীর কাশিয়াডাঙ্গা থানার রেলক্রসিং মোড়ে চেকপোস্ট বসায় র‌্যাব। চেকপোস্টে ওই ট্রাকটির গতিরোধ করে শান্ত ও আবুল হায়াতকে আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় এক কেজি ২০০ গ্রাম হেরোইন। একইসঙ্গে ট্রাকটি জব্দ করা হয়। পরে কাশিয়াডাঙ্গা থানায় সোপর্দ করে দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাকে মালামাল পরিবহনের আড়ালে পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে হেরোইন সংগ্রহ করতো ওই দুই আসামি। সেসব হেরোইন তারা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো। জব্দ হেরোইন চাঁপাই নবাবগঞ্জের সীমান্তবর্তী স্থান থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে সিলেট-হবিগঞ্জ নিয়ে যাচ্ছিল তারা।


আরোও অন্যান্য খবর
Paris