২২ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী কলেজে একাদশ শ্রেণির ফল প্রকাশ

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯:২১ অপরাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
রাজশাহী কলেজে একাদশ শ্রেণির ফল প্রকাশ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
সোমবার (২৫ সেপ্টেম্বর) ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ২০২৩-এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, একাদশ শ্রেণির পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. শাহ মোঃ মাহবুব আলম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী ও ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার মেধা তালিকায় প্রথম ১০ জনসহ জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও ক্লাসে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতির জন্য প্রতিটি শাখার ১০জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার, একাদশ শ্রেণির পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. শাহ মোঃ মাহবুব আলম, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ এন্তাজ আলী প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন