সর্বশেষ সংবাদ

অনলাইনে বসন্ত বরণ পালন করবে রাবি চারুকলা অনুষদ

Paris
Update : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১

রাবি সংবাদদাতা : বসন্ত আসবেই এই স্লোগানকে সামনে রেখে অনলইনে বসন্ত বরণের আয়োজন করতে যাচ্ছে রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি) চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। “হাওয়াই বসন্ত-১৪২৭” নামের এই অনলাইন অনুষ্ঠানটি ১লা ফাল্গুন ১৪২৭ (১৪ ফেব্রুারি ২০২১) সকাল ১০ টা থেকে দীনব্যাপি সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে সরাসরি সম্প্রচার করবে বিভাগটি। অনলাইন বসন্তবরণ উৎসবের সমন্বয়ক, চারুকলা অনুষদের শিক্ষার্থী জনি মাহমুদ জানান, অনলাইন বসন্তবরণ উৎসবটির নাম দেওয়া হয়েছে ‘হাওয়াই বসন্ত ১৪২৭’। করোনা প্রাদুর্ভাবে ক্যাম্পাস বন্ধ থাকায় পূর্বের ন্যায় চারুকলা প্রাঙ্গণে বসন্তবরণ উৎসব হচ্ছেনা। তাই বলেতো বসন্ত থেমে থাকবেনা। স্বাগত জানানো হোক বা না হোক, প্রকৃতি তার উপহার দিতে ভুলবে না।

চারুকলা অনুষদের ডীন অধ্যাপক সিদ্ধার্থ শংকর তালুকদার বলেন, ‘বাঙালি জাতির অন্যতম উৎসব হচ্ছে পহেলা ফাল্গুনের বসন্তবরণ এবং পিঠা উৎসব আয়োজন। রাজশাহী বিশ্বাবদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতি বছরই অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে আসছে। কিন্ত এবছর দেশের পরিস্থিতি বিবেচনা করে, ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার্থে এখনি খুলছেনা বিশ্ববিদ্যালয়। তাই বাঙালি জাতির বসন্ত বরণের যে ঐতিহ্য, সেটি ধরে রাখতেই ক্ষুদ্র পরিসরে হলেও আমরা অনলাইনে এ আয়োজন করতে যাচ্ছি।

হাওয়াই বসন্তের এই অনুষ্ঠানটি “রেডিও চারু” নামের একটি ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে একযোগে সরাসরি সম্প্রচারিত হবে। যেখানে চারুকলার শিক্ষার্থীদের পাঠানো বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনার ভিডিও, নাচ, গান, কবিতা, ফ্যাশন শো এবং নাটিকা প্রদর্শিত হবে। এছাড়াও চারুকলার শিক্ষার্থীদের বিভিন্ন শিল্পকর্মের ছবি নিয়ে একটি ‘ভার্চুয়াল শিল্পকর্ম প্রদর্শনী’ প্রদর্শিত হবে। অনুষ্ঠানে একজন সরাসরি সঞ্চালক ভিডিও কলে অতিথি শিল্পীদের কিছু পারফর্ম এবং শিক্ষক শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেবেন যা সরাসরি প্রচারিত হবে অনুষ্ঠানে অনুষদের অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী উপস্থিত থাকবেন।


আরোও অন্যান্য খবর
Paris