বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন

তানোরে খাস সম্পত্তি জবরদখলের অভিযোগ

Paris
Update : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
Exif_JPEG_420

তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোরে এক প্রভাবশালীর বিরুদ্ধে সরকারি খাস সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। সরনজাই কাজিপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর কাজিপাড়া গ্রামবাসীর পক্ষে জামাল উদ্দিন বাদি হয়ে একই গ্রামের মৃত আশাদ আলীর পুত্র প্রভাবশালী সাজ্জাদ আলীকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। এদিকে সম্পত্তি জবরদখলের ঘটনায় গ্রামবাসির মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, উপজেলার সরনজাই ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ১১০, সরনজাই মৌজায়, আরএস খতিয়ান নম্বর ৬৯৬, আর এস দাগ নম্বর ৫৫৮, শ্রেণী লায়েক পতিত ও পরিমাণ শূণ্য দশমিক ৪৩০০ একর। দীর্ঘদিন যাবত এসব সম্পত্তি লায়েক পতিত হয়ে পড়ে রয়েছে। কিন্ত্ত কাজিপাড়া গ্রামের মৃত আশাদ আলীর পুত্র জামায়াত মতাদর্শী সাজ্জাদ আলী জোরপুর্বক ওই সম্পত্তি দখল ও বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন। এসময় গ্রামবাসি বাধাদিতে গেলে তার মারপিটসহ প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এমনকি সম্পত্তিতে অবৈধ পুকুর খনন, বাঁশ ও ছোট-বড় বিভিন্ন প্রজাতির গাছ কেটে আত্মসাৎ করেছে। এছাড়াও পাকা ঘরবাড়ি নির্মাণসহ বাড়ির আশ- পাশে আরো অনেক খাস সম্পত্তি জোরপূর্বক দখলে নিয়েছেন। অথচ গ্রামের অনেক ভূমিহীন মানুষ মাথা গোঁজার জন্য একখন্ড জায়গা পাচ্ছেন না। এবিষয়ে জানতে চাইলে সাজ্জাদ আলী বলেন, গ্রামের মানুষের প্রয়োজন তাই জায়গা ঘেরা হয়েছে, সরকার চাইলে দিয়ে দিবো। আর জায়গা তো তিনি একাই ঘেরেননি, আরো অনেকে ঘেরেছেন। তিনি বলেন, পুকুরে অল্প কিছু খাস রয়েছে। এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ বিল্লাল হোসেন বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris