বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন

পত্নীতলায় দুই ভুয়া পুলিশ আটক

Paris
Update : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

আককাস আলী, নওগাঁ
নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের নেপালপুর থেকে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় দুই প্রতারককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) পত্নীতলা থানার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার সন্ধ্যার দিকে নেপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার ঘোষনগর ইউনিয়নের চক শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেন খোকার ছেলে আবু ইছা মুরাদ ও একই গ্রামের আবু হাসানের ছেলে মিনহাজ। পত্নীতলা থানার উপপরিদর্শক জাফর আহম্মেদ জানান, বুধবার রাত্রিকালীন ডিউটি অবস্থায় ঘোরাঘুরির সময় রাস্তার পাশে চারজন ব্যক্তিকে দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। এ সময় তাদের জিজ্ঞাসা বাদে জানতে পাওয়া যায়, দুজন ব্যক্তি একটি চার্জার গাড়ি আটকিয়ে পুলিশ এসআই শামীম পরিচয়ে তাদের মাদক ব্যবসায়ী বলেন,এবং তাদের কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। কিন্তু তারা কোন থানার এবং তাদের পরিচয় জিজ্ঞাসা করিলে তারা নাম ঠিকানা প্রকাশে গড়িমসি করতে থাকেন। এ সময় কোনো জবাব দিতে না পারায় দুই প্রতারককে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে পুলিশ বাদী হয়ে এ বিষয়ে থানায় একটি মামলা রুজু করেছে।


আরোও অন্যান্য খবর
Paris