শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

যুগান্তরের সাংবাদিক মামুনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি

Paris
Update : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার
দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মহানগরীর নগরভবন সংলগ্ন দড়িখরবোনা মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। আরইউজের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সাংবাদিকরা প্রতিটি মুহূর্তে চ্যালেঞ্জের সাথে কাজ করেন। আর সেখানে ডিজিটাল নিরাপত্তা আইন একটি বড় বাধা। সম্প্রতি এই আইনটি সংশোধন করা হয়েছে। কিন্তু আমাদের দাবি, আইনটি বাতিল করা হোক।
বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের জন্য গণমাধ্যমকর্মীদেও প্রতিনিয়ত রাস্তায় দাঁড়াতে হচ্ছে। বঙ্গবন্ধুর বাংলাদেশে কি করে একজন সাংবাদিকের বিরুদ্ধে এরকম নিকৃষ্ট মামলা হয়, সেটি আমাদের বোধগম্য নয়। এ আইনে দেশের কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করতে হবে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, আরইউজের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, আরইউজের সিনিয়র সদস্য ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গীর, এনায়েত করিম, রিমন রহমান প্রমুখ। মানববন্ধনে রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৩ জুলাই দৈনিক যুগান্তরে ‘আওয়ামী লীগের জরিপের কাজ শেষ পর্যায়ে, বর্তমান এমপি বাদের তালিকা হবে দীর্ঘ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের জের ধরে গত ৩০ জুলাই ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলামের সমর্থক প্রভাত শাহা বালিয়াডাঙ্গী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

 


আরোও অন্যান্য খবর
Paris