সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, ভাঙ্গন আতংক যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট

রাজশাহীর সব ক্লিনিকে অনির্দিষ্টকালের জন্য অস্ত্রোপচার বন্ধ

Paris
Update : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

ডেস্ক রিপোর্ট

অ্যানেস্থেসিওলজিস্টদের ফি বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে অস্ত্রোপচার বন্ধের ঘোষণা দিয়েছেন বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল-মালিকরা। বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী নগরীর একটি চাইনিজ রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক, হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার নেতারা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক, হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার নেতারা বলেন, অ্যানেস্থেসিওলজিস্টরা যে নতুন ফি নির্ধারণ করেছেন, তা বর্তমান ফির দ্বিগুণ হারে বেড়ে যাবে। এটি বাস্তবায়ন হলে সব শ্রেণির রোগীরাই অস্ত্রোপচার করতে এসে ক্ষতিগ্রস্ত হবেন, সেই সঙ্গে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোও ক্ষতিগ্রস্ত হবে।সংগঠনের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান সংবাদ সম্মেলনে দাবি করে বলেন, অ্যানেস্থেসিওলজিস্টরা যেই রেট নির্ধারণ করেছেন তা বাস্তবায়ন করলে চিকিৎসা ব্যয় আরও বেড়ে যাবে। এর ফলে অনেক মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের চিকিৎসা খরচ সাধ্যের বাইরে চলে যাবে। তারা জরুরি অস্ত্রোপচারের জন্য অর্থের সংকুলান করতে পারবেন না। এতে তাদের জীবন চরম হুমকির মুখে পড়বে।

তিনি আরও বলেন, এই দাবির প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) থেকে রাজশাহীর সকল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। রোগীদের স্বার্থেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে বিএসএ রাজশাহী শাখার সাধারণ সম্পাদক ডা. মো. খিজির হোসেন বলেন, ‘২০১৬ সালের পর আমাদের ফি আর বাড়ানো হয়নি। অথচ ক্লিনিক ও হাসপাতাল-মালিক পক্ষ অস্ত্রোপচারের সময় অ্যানেস্থেসিওলজিস্টদের নামে রোগীদের কাছ থেকে বেশি টাকা আদায় করেন। তারা ক্লিনিক মালিকদের বলেছেন, তাদের নামে (অ্যানেস্থেসিওলজিস্ট) নেওয়া টাকা তাদেরকেই দিতে হবে। নতুন ফি বৃদ্ধির চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমানে প্রসূতিদের সিজার করতে অ্যানেস্থেসিওলজিস্টরা পান দেড় থেকে দুই হাজার টাকা। তারা সেই ফি আড়াই হাজার করার দাবি জানিয়েছেন। অথচ ক্লিনিক-মালিকরা বলছেন, তারা নাকি দ্বিগুণ ফি বাড়ানোর দাবি করছেন! উল্লেখ্য, এর আগে গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্ট (বিএসএ) রাজশাহী শাখা বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে পারিশ্রমিকের নতুন তালিকা পাঠালে দুই পক্ষের দর-কষাকষি শুরু হয়। এরপর বিষয়টি নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়।


আরোও অন্যান্য খবর
Paris