বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন

বাঘায় হেরোইন ও অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রেপ্তার

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার
রাজশাহী বাঘার আড়ানি স্টেশন এলাকায় দীর্ঘ দিন যাবত মাদকদ্রব্য বেচাকেনাসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড পরিচালনা করে আসছিল আশিক রানা (২৮)। গত ৬ আগষ্ট দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্নজনের বাড়ি ও দোকানে হামলা চালিয়ে লোকজনকে মারপিট করেছে। এতে আহত ১২ জনের মধ্যে ১ জনের হাতের হাঁড় ভেঙে গেছে। তার অপকর্মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককেও ভয়ভীতি ও হুমকি দিয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এজাহারভুক্ত ছয় মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আশিক রানা (২৮) কে ৬০০ (ছয়শত) গ্রাম হেরোইন ও ৪টি দেশীয় অস্ত্র (চাইনিজ কুড়াল) সহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫, সদর কোম্পানীর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে আশিক রানার বসতঘর হতে হেরোইন ও দেশীয় অস্ত্র (চাইনিজ কুড়াল)সহ তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে এবং দেশীয় অস্ত্র সমুহ সন্ত্রাসী কর্মকান্ড করার জন্য নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে আসামী আশিক রানা। সে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৪নং ওয়ার্ড নুরনগর গ্রামের মোঃ নাসির উদ্দিনের ছেলে।


আরোও অন্যান্য খবর
Paris