২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

তীব্র সঙ্কটের সুযোগে রাজশাহীতে কলেরা স্যালাইনের দ্বিগুন দাম!

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ৯:১১ অপরাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
তীব্র সঙ্কটের সুযোগে রাজশাহীতে কলেরা স্যালাইনের দ্বিগুন দাম!
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
রাজশাহীতে কলেরার স্যালাইন সংকট তীব্র আকার ধারণ করেছে।দ্বিগুন বা তার চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে এ স্যালাইন। আবার টাকা দিয়েও কখনো কখনো মিলছে না। গত বেশকিছুদিন ধরে এমন সঙ্কট তৈরী হয়েছে। রাজশাহীর সব ফার্মেসিগুলোতে একই অবস্থা বিরাজ করছে। ব্যবসায়ীদের অভিযোগ, কোম্পানি প্রায় ৫০ শতাংশ সরবরাহ কমিয়ে দিয়েছে। ফলে কেউ কেউ চাঁপাইনবাবগঞ্জ থেকে স্যালাইন এনে রাজশাহীতে বিক্রি করছেন বাড়তি দামে। রাজশাহীর লক্ষীপুর এলাকার দাদু ফার্সেসি, ওল্ড রাজশাহী ফার্মেসি, শাহিন মেডিক্যাল হোমসহ অন্যান্য ফার্মেসির ব্যবসায়ীরা জানিয়েছেন তারা চাইলেও কম্পানীর লোকজন স্যালাইন সরবরাহ করছে না। ফলে রোগীদের চাহিদা মতো কলেরা স্যালাইন দেওয়া যাচ্ছে না। এদিকে সঙ্কটের সুযোগে ৯০ টাকা দামের স্যালাইন ২০০ -৩০০ টাকা দামে বিক্রি করছে অনেকেই। আবু খালিদ নামের এক রোগীর স্বজন জানান, তার রোগীর জন্য কলেরা স্যালাইন প্রয়োজন হলে তিনি রাজশাহী নগরীর লক্ষীপুর এলাকার কয়েকটা ফার্মেসী ঘুরেও তা পাননি। পরে ৩০০ টাকা দিয়ে একটি স্যালাইন কিনেন তিনি। আরেক রোগী নজরুল ইসলাম বলেন, ‘আমি ৯০ টাকার স্যালাইন কিনেছি ২০০ টাকায়। জানতে চাইলে লক্ষীপুরের ওল্ড রাজশাহী ফার্মেসীর মালিক মো: ডন বলেন, ‘স্যালাইনের সঙ্কট আছে। তবে আমরা বাড়তি দামে বিক্রি করছি না। অন্যরা কেউ করলে করতে পারে। আমাদের দোকানে বাড়তি দামে স্যালাইন বিক্রির কোনো সুযোগ নাই।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন