সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে নিতে চান মেয়র লিটন

Paris
Update : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি
৩য় বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের এর প্লেয়ার অকশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৫টায় নগরীর পিঁপড়া আপ্যায়ন এন্ড কনভেনশন সেন্টারে ট্রফি উন্মোচন ও প্লেয়ার অকশন কার্যক্রমের উদ্বোধন করেন টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় রাজশাহী বিভাগীয় ক্রিকেটার্স এসোসিয়েশন এই টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনের অনেক সুনাম ছিল, এখনো আছে। ক্রিকেট, হকি সহ বিভিন্ন খেলায় রাজশাহীর ছেলেরা জাতীয় দলে খেলেছেন। রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে নগরীর ক্রীড়াক্ষেত্রকে আরো তুলে ধরতে চাই। আমি ৩য় বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট সফল ও স্বার্থক হোক। অনুষ্ঠানে বক্তব্য দেন আমানা গ্রুপের চেয়ারম্যান ড. ফজলুল করিম, রাঙাপরি চেয়ারম্যান মাসুম সরকার, শহিদ শামসুল আলম স্মৃতি সংসদ এর টিম ওনার ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, ফাইটার রাজশাহী‘র টিম ওনার ও মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, মুক্তি সংঘ এর টিম ওনার সাইদুল আজিজ সাজু, আরসিসি টিম ওনার ইমতিয়াজ জামিল দিপন। অনুষ্ঠানে ক্রিকেটার সাব্বির রুম্মান, সানজিমুল ইসলাম, সাকলাইন সজীব, টুর্নামেন্টর আয়োজন কমিটির আহ্বায়ক মো. শাহাজাহা সহ খেলোয়াড়বৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১৬ সেপ্টেম্বর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে ৩য় বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ১ম ম্যাচ অনুষ্ঠিত হবে। এবার এই টুর্নামেন্টে ৫টি দল অংশ নিচ্ছে, দলগুলো হলো শহিদ শামসুল আলম স্মৃতি সংসদ, মুক্তি সংঘ, রাইমা রেঞ্জার্স, ফাইটার রাজশাহী ও আরসিসি। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আমানা গ্রুপ এবং পাওয়ারড বাই রাঙাপরি।


আরোও অন্যান্য খবর
Paris