সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, ভাঙ্গন আতংক যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি

বাংলাদেশ সফরের ইচ্ছা জানালেন সৌদি যুবরাজ

Paris
Update : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুবরাজ মোহাম্মদ প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশ সফরের ইচ্ছার কথা জানিয়েছেন। গতকাল রোববার সকালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি২০ সম্মেলনের ফাঁকে সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের মধ্যে ফলপ্রসূ বৈঠক হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অসাধারণ সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে শেখ হাসিনার অনুপ্রেরণামূলক নেতৃত্বের প্রশংসা করেছেন যুবরাজ সালমান। মোহাম্মদ বিন সালমান বলেন, সম্ভাব্য ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও সৌদি আরব একসঙ্গে কাজ করবে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিপূর্ণ সমর্থনেরও নিশ্চয়তা দেন তিনি। পতেঙ্গা টার্মিনাল, পায়রা বন্দর ও এসিইউডব্লিউএ নবায়নযোগ্য জ¦ালানি প্রকল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সৌদি বিনিয়োগের জন্য সন্তোষ প্রকাশ করেন যুবরাজ। কঠোর পরিশ্রম ও ধৈর্যের সঙ্গে সৌদি আরবের অর্থনীতিতে ২৮ লাখ প্রবাসী বাংলাদেশির গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন যুবরাজ মোহাম্মদ। এ ছাড়া ২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে সৌদিকে সমর্থন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন তিনি। সৌদি আরবে বিভিন্ন সামাজিক সংস্কারমূলক কাজ হাতে নেওয়ায় যুবরাজের প্রশংসা করেন শেখ হাসিনা।


আরোও অন্যান্য খবর
Paris