সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, ভাঙ্গন আতংক যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি

রামেবিতে দুদকের অভিযান

Paris
Update : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল রোববার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রামেবির অস্থায়ী কার্যালয়ে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন। এর মধ্যে অনিয়ম করে ছুটি পালন, টেন্ডার বাণিজ্য, নিয়োগে অনিয়মের বিষয়টি উঠে আসে।
দুদক কর্মকর্তারা রামেবির রেজিস্ট্রার আনোয়ারুল কাদেরকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার দপ্তর থেকে বিভিন্ন নথিপত্র নিয়ে যান। এসব পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক। দুদক সূত্র মতে, রামেবিতে বিভিন্ন সময় দেওয়া নিয়োগের অনিয়ম খুঁজতে মাঠে নেমেছেন তারা। বিশ্ববিদ্যালয়টির শীর্ষ পদগুলোতে প্রেষণে বার বার একই কর্মকর্তাদের নিয়োগ, কর্মকর্তাদের আত্মীয়-স্বজনদের চাকরি দেওয়া এবং নিয়োগ পেয়ে দিনের পর দিন অফিস ফাঁকি দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, নিয়োগ সংক্রান্ত বেশকিছু অভিযোগ এসেছে। সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র নেওয়া হয়েছে। এগুলো পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris