বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন

ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

Paris
Update : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

চারঘাট প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে ইয়াবা সেবনের ভিডিও প্রকাশের পর সমালোচনার ঝড় ওঠে। ভিডিওটি শলুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল আলম সোহেলের। তিনি ইউনিয়নের বামনদিঘী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে এবং ওই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। শুক্রবার রাত ১টা ২০ মিনিটে “আমাদের চারঘাট” নামের একটি ফেসবুক আইডিতে ইয়াবা সেবনের ভিডিওটি আপলোড করা হয়। ১৭ সেকেন্ডের ভিডিওটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইউপি সদস্য শফিকুল আলম সোহেল বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি আমার। কিছু প্রভাবশালী মানুষের চাপে বাধ্য হয়ে ইয়াবা সেবন করেছিলাম। আমাকে ফাঁসাতে গোপনে ভিডিও ধারন করে রেখেছিল। এখন আমার সুনাম নষ্ট করতে ভিডিওটা ভাইরাল করা হয়েছে। শলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমার ইউপির এক সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়েছে বলে আমি শুনেছি। তবে এ বিষয় আমি কিছু বলতে পারবো না। শলুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সাঈদ টগর বলেন, ইউপি সদস্য সোহেল ওই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। ভাইরাল ভিডিওটি আমি এখনো দেখিনি। তবে যদি ঘটনা সত্য হয়ে থাকে তবে যুবলীগের উর্ধতন নেতাদের সাথে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন বলেন, একজন ইউপি সদস্য কোনো ভাবেই এরকম অপরাধমূলক কর্মকান্ডে জড়াতে পারেন না। ভিডিওটি তদন্ত করে এ ঘটনার সত্যতা পেলে স্থানীয় সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris