সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, ভাঙ্গন আতংক যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

Paris
Update : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকালে গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় আসেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে রুশ পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। একই দিনে সন্ধ্যায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন। বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ উপস্থিত ছিলেন। গতকাল শুক্রবার দুপুরে তিনি ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন। এদিন দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। এর আগে ধানমন্ডির ৩২ নাম্বার জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। তিনি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় পরিদর্শন বইতে স্বাক্ষরও করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেন তিনি। গতকাল শুক্রবার দুপুরে ঢাকার রাশিয়া দূতাবাসে তিনি এই মতবিনিময় করেন। মতবিনিময় শেষে সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, মতবিনিময় সভায় বাংলাদেশের স্বাধীনতার কথা স্মরণ করা হয়েছে। বর্তমান বিশ্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রকল্পগুলো যেন সুষ্ঠুভাবে যথা সময়ে শেষ হয়, সে বিষয়ে আলোচনা হয়েছে। প্রফেসর খন্দকার বজলুল হক জানান, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের অর্থনীতি টালমাটাল পরিস্থিতির মুখে। এ বিষয়ে আলোচনা হয়েছে। মতবিনিময় সভায় প্রকৌশলী তাকসিম এ খান বাংলাদেশ থেকে আরও ছাত্র-ছাত্রীদের নেওয়ার আহবান জানান।


আরোও অন্যান্য খবর
Paris