বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন

পুঠিয়ায় শত্রুতা করে রাতের আধারে কলা বাগান কেটে সাবাড়

Paris
Update : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

পুঠিয়া সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার সদর ইউনিয়নের বিদু নামের এক চা বিক্রেতার প্রায় শতাধিক ফলন্ত কলা গাছ কেটে নষ্ট করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতের আধারে যেকোনো সময়ে দুর্বৃত্তরা ওই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
জানা যায়, উপজেলার বারইপাড়া গ্রামের কলা চাষী মৃত, আতাহার আলীর ছেলে, ইদ্রিস আলী (বিদু) বিবাদী চাচাতো ভাই এর জমি ৬ বছরের লিজ নিয়ে কলা চাষ করে আসছিলেন। তার চাচাতো ভাই নবাব আলী, পিতা মৃত মোজাহার আলী এর সাথে ওই জমি নিয়ে কদিন আগে দ্বন্দ্ব হয়। দ্বন্দ্বের সময় ইদ্রিস আলী বিদুর চাচাতো ভাই নবাব আলী হুমকিও দিয়েছিলেন, দেখে নেয়ার ও কলাবাগান নষ্ট করার। পরে ওই ঘটনার পর পুঠিয়া থানায় ২ জনের বিরুদ্ধে একটি অভিযোগ করেন ভুক্তভোগী কলা চাষী ইদ্রিস আলী (বিদু)। এ বিষয়ে কয়েকজন এলাকাবাসীর সাথে কথা হলে তারা বলেন, সকালে আমরা কাজে বের হলে দেখতে পায় কলার গাছগুলো কেটে ফেলে রাখা হয়েছে। কে বা কারা কখন কিভাবে কেটেছে তা আমরা জানিনা।
এই বিষয়ে ইদ্রিস আলী (বিদু) তিনি বলেন, প্রায় পাঁচ সাতদিন আগে আমার চাচাতো ভাই আমাকে জমি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেয় জমি ছেড়ে না দিলে বিভিন্ন ভাবে আমার ক্ষয়ক্ষতি করবে বলে আমাকে ভয় ভীতি দেখায়। এমনকি আমার লিজ নেয়া ঐ জমির কলা গাছ গুলো নষ্ট করে দেবার হুমকি দিয়েছিল। আমি মনে করি আমার চাচাতো ভাই ছাড়া কেউ এই ক্ষতি করবে না তবে তার সাথে তার স্ত্রী নাসিমা ছিল। এই ঘটনার আমি বিচার চাই। এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, ওই ঘটনায় একটি থানায় অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।


আরোও অন্যান্য খবর
Paris