সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, ভাঙ্গন আতংক যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী

তানোরে নেশার টাকা না দেওয়ায় বৃদ্ধ নানিকে পিটিয়ে হত্যা, নাতি গ্রেফতার

Paris
Update : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

তানোর প্রতিনিধি

রাজশাহীর তানোরে নেশার টাকা না দেয়ায় বৃদ্ধ নানিকে মারপিট করে হত্যা করেছে মাদকাশক্ত নাতি। মৃত বৃদ্ধর নাম সোনা সরেন (৭৫)। তিনি তানোর উপজেলার কলমা ইউনিয়নের গোদামারী আদিবাসিপাড়ার মৃত চরন টুডুর স্ত্রী। এঘটনায় পুলিশ নাতি ইসমাইল সরেনকে (৩৫) গ্রেফতার করেছে। এঘটনায় সোমবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে নিহতের মেয়ে আমেনা টুডু বাদি হয়ে ইসমাইল সরেনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা করেছেন।

তানোর থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম স্থানীয়দের বরাদ দিয়ে জানান, তানোর উপজেলার কলমা ইউনিয়নের গোদাগারী আদিবাসিপাড়ায় জিতু সরেনের পুত্র ইসমাইল সরেন একজন মাদকাশক্ত যুবক। রোববার দুপুরে তিনি বাড়ি ফিরে তার বৃদ্ধ নানি সোনা সরেনের কাছে নেশা করার জন্য টাকা চায়। এসময় সোনা সরেন তার বয়স্ক ভাতার টাকা তাকে দিতে অস্বীকার জানান। সে সময় ইসমাইল ক্ষিপ্ত হয়ে সোনা সনেরকে মারপিট করেন। ইসমাইল সোনা সরেনকে বুকে লাথি ও লাঠি দিয়ে ব্যাপক মারপিট করে আহত করে। এতে সোনা সরেনের মুখ দিয়ে ও মাথা ফেটে রক্তক্ষনন হয়।

প্রতিবেশিরা সোনা সরেনকে উদ্ধার করতে গেলেও ইসমাইলের ভয়ে বাড়িতে কেউ ঢুকতে পারে নি। দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সোনা সরেন আহত অবস্থায় ঘরে পড়ে থেকে মারা যান। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে থানায় খবর দিলে তানোর থানার থানা পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। একই সাথে পুলিশ ইসমাইল সরেনকে গ্রেফতার করে। ওসি জানান, এ ঘটনায় নিহতের মেয়ে বাদি হয়ে থানায় হত্যা মামলা করেছেন। লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যার অভিযোগে অভিযুক্ত ইসমাইল সরেনকে আজ সোমবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে


আরোও অন্যান্য খবর
Paris