বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন

রাজশাহীতে বইয়ের ভিতর অস্ত্র বহনকালে এক যুবক গ্রেফতার

Paris
Update : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে অভিনয় কায়দায় বইয়ের ভিতর চেম্বার করে অস্ত্র বহনকালে সাদ্দাম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর আভিযানিক একটি দল। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল (নাইন এমএম), ১টি ম্যাগজিন, ৫ রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয়। আটক সাদ্দাম নগরীর মতিহার থানাধীন ধরমপুর পূর্বপাড়ার শাহজাহান আলীর ছেলে। গত শনিবার রাত ৭টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালীর আবাহাওয়া অফিস এলাকা থেকে সাদ্দামকে অস্ত্রসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করে রোববার দুপুরে র‌্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাটাখালি থানাধীন আবহাওয়া অফিস (আবহাওয়াপাড়া) এলাকায় অভিযান পরিচালনাকালে সাদ্দামের দেহ তল্লাশীর সময় তার হাতে থাকা লাল রংয়ের শপিং ব্যাগের ভিতর পেপার দ্বারা মোড়ানো পাঞ্জেরী মাধ্যমিক বাংলা প্রথম পত্র বইয়ের ভিতরে পাতা কাটানো বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্র, ম্যাগজিন, অস্ত্রের গুলিগুলো বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল বলে স্বীকার করেছে। পরে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris