সর্বশেষ সংবাদ

রাজশাহী মহিলা কলেজে অভিভাবক সমাবেশ

Paris
Update : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি
২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশের আয়োজন করে রাজশাহী সরকারি মহিলা কলেজ। গতকাল কলেজের মিলনায়তনে অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা, একাদশ ভর্তি ও পরীক্ষা কমিটি-২০২৩ এর আহ্বায়ক প্রফেসর মোঃ শামসুজ্জোহা। এ সময় অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতে ক্লাসে রাজশাহী সরকারি মহিলা কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকগণের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণে অভিভাবকগণের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেন এবং ভাল ফলাফল করে কলেজকে নারী শিক্ষার ক্ষেত্রে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আরোও অন্যান্য খবর
Paris